পাবিয়াজুরী স্কুল
এন্ড কলেজ ময়মনসিংহ জেলার
হালুয়াঘাট উপজেলার ১০ নং ধোরাইল
ইউনিয়নের পাবিয়াজুরী
গ্রামে চন্দ্রাবন্দী নদীর তীরে অবস্থিত।
ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি ১৯৬৫
সালে এলাকার সুধীজন রাজনৈতিক ও অরাজনৈতিক শিক্ষানুরাগী
ব্যক্তিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি
দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের
মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে।
এখানে
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
স্তরে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা
শাখায় পাঠদান করা হয়। অভিজ্ঞ
শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা প্রতিবছর ভালো ফলাফল অর্জন
করছে। শিক্ষার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতিক ও সহপাঠ কার্যক্রমের
মাধ্যমে শিক্ষার্থীদের মেধা অসৃজনশীলতা বিকাশে
প্রতিষ্ঠানটি বিশেষ ভূমিকা রাখছে।
পাবিয়াজুরী স্কুল
এন্ড কলেজের মূল লক্ষ্য হলো
শিক্ষার্থীদের জ্ঞান নৈতিকতা শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ
করে তাদেরকে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক
হিসেবে গড়ে তোলা