এক নজরে পাবিয়াজুরী স্কুল এন্ড কলেজ

পাবিয়াজুরী স্কুল এন্ড কলেজ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ১০ নং ধোরাইল ইউনিয়নের পাবিয়াজুরী গ্রামে চন্দ্রাবন্দী নদীর তীরে অবস্থিত। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি ১৯৬৫ সালে এলাকার সুধীজন রাজনৈতিক অরাজনৈতিক শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে।

এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান মানবিক ব্যবসায়ী শিক্ষা শাখায় পাঠদান করা হয়। অভিজ্ঞ শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা প্রতিবছর ভালো ফলাফল অর্জন করছে। শিক্ষার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতিক সহপাঠ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা অসৃজনশীলতা বিকাশে প্রতিষ্ঠানটি বিশেষ ভূমিকা রাখছে।

পাবিয়াজুরী স্কুল এন্ড কলেজের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের জ্ঞান নৈতিকতা শৃঙ্খলা দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তাদেরকে যোগ্য দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা