Md. Masum Billah
পাবিয়াজুরী উচ্চ
বিদ্যালয় যাত্রা শুরু করে ১৯৬৫
সালে। পরবর্তীতে এই প্রতিষ্ঠানটি কলেজ
পর্যায়ে অধিভুক্ত হয় ২০১৫ সালে।
বর্তমানে এটি পাবিয়াজুরী স্কুল এন্ড কলেজ হিসেবে
পরিচিত। আমি আশা করি
ঐতিহ্যবাহী স্কুল শাখার মত কলেজ শাখাও
আরো সুনাম বয়ে আনবে। পাবিয়াজুরী
এলাকার বিশিষ্ট মহতী ব্যক্তিদের উদ্যোগে
স্থাপিত হয় প্রতিষ্ঠানটি। যারা
মেধা, শ্রম,ঘাম দিয়ে
প্রতিষ্ঠানটি স্থাপন করেছেন তাদের অধিকাংশই আজ নেই।। মরহুমদের
পরকালের জীবন শান্তির হোক
সেই দোয়া করি। সেই সাথে
যে সমস্ত শিক্ষক কর্মচারী শুরুর দিকে নামমাত্র বেতন
নিয়ে মেধাশ্রম বিতরণ করে গেছেন তাদের
কাছেও প্রতিষ্ঠান ও এলাকাবাসী চিরঋণী
হয়ে থাকবে। আমি উনাদের গভীর
শ্রদ্ধা ভরে স্মরণ করছি।
এই প্রতিষ্ঠান হতে শিক্ষা গ্রহণ
করে অনেক শিক্ষার্থী বর্তমানে
দেশের উচ্চ পর্যায়ে কর্মরত
আছে। প্রতিষ্ঠানটি অত্র এলাকার অভিভাবক
শিক্ষার্থীদের নির্ভরতার বিদ্যাপীঠ। প্রতিষ্ঠানটির পাঠদান অফ ফলাফল ভালো।
কর্মরত শিক্ষক কর্মচারী সকলেই আন্তরিক। আমি এই ঐতিহাসিক
প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।