Mohammad Asaduzzaman
ষাট দশকে পাবিয়াজুরী গ্রামের সূধীজন, রাজনৈতিক ও অরাজনৈতিক, শিক্ষানুরাগী একটি ব্যাক্তি বর্গের সার্বিক সহযোগিতায় চন্দ্রাবন্দী নদীর তীরে ১৯৬৫ সালে পাবিয়াজুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় পর্যায়ক্রমে অত্র প্রতিষ্ঠানটি ৭০ দশকে মাধ্যমিক ও ২০১৫ সালে উচ্চমাধ্যমিকের পাঠদান অনুমতি পেয়ে পাবিয়াজুরী স্কুল এন্ড কলেজে রূপান্তরিত হয়। নিজ প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় মহান আল্লাহর প্রতি চির কৃতজ্ঞ। আমি অত্র প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীর শিক্ষক-কর্মচারী ও অভিভাবক বৃন্দের সার্বিক মঙ্গল কামনা করি। এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিবর্গের মধ্য যারা পরলোকগমন করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করি । পাবিয়াজুরী স্কুল এন্ড কলেজটি একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি